ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নড়াইলে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ১

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ১

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ১ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক। সোমবার (২৩ মে) মধ্যরাতে কালিয়া পৌরসভার ঘোষপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো.নুর ইসলাম (২৫)কে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। সে কালিয়া থানার বাহিরডাঙ্গা গ্রামের মৃত হেমায়েত খান এর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) এনামুল এর নেতৃত্বে একদল পুলিশ কালিয়া পৌরসভার ঘোষপাড়া বটতলা এলাকায় মাদকদ্রব্য (গাজা) বেচাকেনা চলছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. নুর ইসলাম কে আটক করেন।

এসময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১কেজি গাঁজা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্