রাজধানীতে তেলবাহী ট্যাংকার উল্টে এক ব্যক্তি নিহত
এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর বনশ্রীতে তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের নাম মোহাম্মদ হৃদয় (২২)। সে ভোলা জেলার তজুমুদ্দিন থানার গোশকপুর গ্রামের মো. নিরবের পুত্র ।
সোমবার দিবাগত রাতে রামপুরা থানার বনশ্রী এ ব্লকের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া একজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে বনশ্রী এ ব্লকের মেইন রোডে তেলবাহী একটি ট্যাংকার (ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়ার সময় ট্রাকটির নিচে হৃদয় নামে এক ব্যক্তি চাপা পড়ে গুরুতর আহন হন। পরে তাকে মূমূর্ষ্য অবস্হায় উদ্বার করে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পুলিশ আরো জানান, পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্বার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পরবর্তীতে রেকার দিয়ে রাস্তা থেকে সরানো হলে সড়কে পুনরায় যানচলাচল শুরু হয়।
পুলিশ ও স্হানীয় লোকজন জানান, দুর্ঘটনার শিকার ট্যাংকারের গায়ে উড়োজাহাজের জ্বালানি বহনের কথা লেখা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/িএষ্

