ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে সুমন আহাম্মেদ (২২), আল আমিন (২৭), মো: আলীম (৩০) ও ইসমাইল হোসেন (২৪)। পুলিশ এ সময় তাদের কাছে থাকা জারা কোম্পানীর ১টি, এপাছি আরটিআর কোম্পানীর ১টি ও পালর্সার ১টিসহ মোট ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর বিভিন্ন স্থানে অভিষান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বিক্রি করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

স/এষ্