ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছোট্ট মনুদের জন্য ভালোবাসার চেয়ারম্যান হলেন মোঃ জাফর শেখ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ছোট্ট মনুদের জন্য ভালোবাসার চেয়ারম্যান হলেন মোঃ জাফর শেখ

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার অনলাইন ভিত্তিক সর্ববৃহত সেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” সংগঠনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ জাফর শেখ।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী সংসদের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ক্রমে অত্র ঘোষনার পর থেকে তিনি আগামী ০১/০৬/২০২৫ ইং পর্যন্ত সংগঠনের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন। অত্র সময়কালের ভিতরে যদি তিনি কোন ধরনের সংগঠন বিরোধী কাজে লিপ্ত হন তাহলে গঠনতন্ত্রের আইনানুযায়ী পদচ্যুত হইবেন।

নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে সংগঠনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ হাফিজুর রহমান সোহাগ বলেন যে, সংগঠনের স্বার্থে একটি সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ সাধারন সম্পাদক মোঃ সোহেল জানান যে, সংগঠনের মন্থর গতি উজ্জিবীত করার লক্ষ্যে অত্র সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। অত্র সংগঠনটি দীর্ঘদিন যাবত মঠবাড়িয়া উপজেলা ব্যাপী অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে যাচ্ছে।