বাঘারপাড়ায় মসজিদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ৬টি বোমা উদ্ধার
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খান: যশোরের বাঘারপাড়ার রায়পুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ৬টি বোমা উদ্ধার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মে) বেলা ১১টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ও উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দর্গাহপুর ছব্বারের মোড়ের পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে বাঘারপাড়া থানা ও রায়পুর ক্যাম্পের পুলিশ যৌথভাবে বোমাগুলো উদ্ধার করে।
এতে এলাকার সাধারণ মানুষ সহ মসজিদের মুসল্লি ও মোড়ের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কসহ ছড়িয়ে পড়ে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শী ও মসজিদের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সবদুল শেখ জানান, সকালে মসজিদের পিছনে বাগান পরিস্কার করতে গিয়ে বোমাসাদৃশ বস্তু দেখেন তিনি।
এ সময় তিনি মসজিদের পাশের রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে তা দেখান। আলমগীর হোসেন তাৎক্ষণিক মুঠোফোনের মাধ্যমে রায়পুর ক্যাম্পের পুলিশকে বিষয়টি জানালে রায়পুর ক্যাম্প ও বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে বোমাগুলো উদ্ধার করেন।
ঘটনাস্থল থেকে ওসি ফিরোজ উদ্দীন জানান, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমার উৎস খুঁজে বের করতে কাজ প্রশাসন করছে । পানিতে রেখে প্রাথমিকভাবে বোমাগুলো নিষ্কিয় করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স/এস্

