তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নতুন সভাপতি সাজেদুল, সম্পাদক মির্জা রাকিব
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ বিতর্ক ক্লাবকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব ২০২২-২৩ সেশনে ৩১ সদস্যদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মোঃ সাজেদুল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ডিপার্টমেন্টের মোঃ মির্জা রাকিব। তারা উভয়ই ১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
রবিবার দুপুরে তিতুমীর কলেজের বিতর্ক মঞ্চে ওই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিতর্ক ক্লাবের মডারেটর জনাব সালমা বেগম। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদ্য বিদয়ী সভাপতি জনাব মাহবুব হাসান রিপন।
নতুন সাধারণ সম্পাদক মির্জা রাকিব বলেন,একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনে একদল সৎ,দক্ষ ও দেশপ্রেমিক যুক্তিবাদী নাগরিক তৈরিতে আমরা একসাথে কাজ করব।তিতুমীর কলেজ এর গৌরব শানিত করতে ডিবেট ক্লাব ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী।
বিতর্ক ক্লাবের নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সৌম্য পিউরিফিকেশন, সহ-সভাপতি (বিতর্ক) মাকসুদুর রহমান ওলি, সহ-সভাপতি (যোগাযোগ) মোঃ মেহেদী হাসান , মহা-পরিচাল লুভনা রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) এস আই পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক (অনুষ্ঠান ও কর্মশালা) ফয়সাল আহমেদ ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক (সদস্য উন্নয়ন ও সমন্বয়) সৈয়দ জারিন, সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও কলা অনুষদ) মাইমুনা মুস্তফা মুনা, সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদ) মুজাহিদুল ইসলাম শাহেদ, কোষাধ্যক্ষ রাজিব বিশ্বাস জয়, উপ-কোষাধ্যক্ষ সাদিয়া সুলতানা, দপ্তর সম্পাদক মশিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ শুভ, প্রচার ও প্রকাশনা উপ সম্পাদক আবু কাউসার, বিতর্ক সম্পাদক মতিউর রহমান, পাঠচক্র ও কুইজ সম্পাদক কানিজ ফাতেমা,আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ রনি, ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক মাহমুদা মিতা, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শানেওয়াজ শাওন,অনুষ্ঠান সম্পাদক মুত্তাকিন বিশ্বাস, গ্রন্থগার ও গবেষণা সম্পাদক রিয়াজুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে- মোঃ ইফতেখার জামান সাজারিয়া,ইভানা ইশরাত ইশা,সাবরিনা তালুকদার আর্ষা,তাসনিম খানম রাইসা, মোঃ সালাউদ্দিন, আকরামুজ্জামান সজল এবং রেজওয়ানা মনিষা।
নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর সালমা আক্তার বলেন, স্বপ্ন একটি পরিকল্পনা।
আর এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। নতুন কমিটিকে আগামীর চ্যালেঞ্জ জয় করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে দীর্ঘ ৪৭ বছর পর ২০১৭ সালের ৭-ই মার্চ প্রতিষ্ঠিত হয় সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। গত ৬ বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি-ডিসি)।
স/এস্

