ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৭, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭মে) বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সখিপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত হয়ে সমাবেশ করেন।

যুবলীগের আয়োজনে এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মুর্শেদ মজনু, সদস্য সুলতান মাহমুদ বাবুল, রাজু আহমেদ,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্যবৃন্দ,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক ও আহবায়ক- যুগ্ম আহ্বায়কসহ সখিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ‌।

পরিশেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, দোয়া-মিলাদ মাহফিল ও তবারক বিতরনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১৭ মে। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নির্মমভাবে নিহত হন। এ সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। এরপরই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করেন।

স/এষ্