ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচি পৌর কাউন্সিলে সভাপতি মীর্জা শরিফ সম্পাদক মজিদ প্রামাণিক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৭, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচি পৌর কাউন্সিলে সভাপতি মীর্জা শরিফ সম্পাদক মজিদ প্রামাণিক

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি পৌর কাউন্সিলে মীর্জা শরিফুল ইসলাম সভাপতি সম্পাদক আব্দুল মজিদ প্রামাণিক বিজয়ী হয়েছে।

সোমবার (১৬ মে) প্রথম অধিবেশন শেষে দিতৃয় অধিবেশনে পৌর এলাকার দলীয় কাউন্সিলারদে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

উক্ত কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন ৬ জন এর মধ্যে মীর্জা শরিফুল ইসলাম শরিফ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী হাফিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট।

সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বীতা করেন দুইজন। এর মধ্যে আব্দুল মজিদ প্রামাণিক ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন মুন্না পেয়েছেন ১০৫ ভোট।

এসময় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ বেলকুচি চৌহালী আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক আলাহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, ঢাকা বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।

স/এস্