মানিকগঞ্জের শিবালয়ে ২০ বছর ধরে থায়লেরিয়া রোগে আক্রান্ত ফরিদুর রহমান
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শিবালয় উপজেলার চারিপাড়া গ্রামের মোঃ আফছার উদ্দিনের ছেলে ফরিদুর রহমান।
ফরিদুর রহমান একজন পল্লী চিকিৎসক এবং ফার্মাসিট। তার ২০০২ সালে তার এই রোগ দেখা দেয়। ব্যবসা করে প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা আয় করতো সে। কিন্তু প্রবাদে আছে ভাগ্যের লিখন না যায় খন্ডন। রোগের কারনে খোয়াতে হয়েছে নিজের ব্যবসা।
ফরিদুরের স্ত্রী জানান, ভারত থেকে অপারেশন করেও কোন কাজ হয়নি। এই রোগে আক্রান্ত আমার স্বামীর কিছু দিন পর পর জ্বর আসে। জ্বর আসলে স্বামীকে নিয়ে যেতে হয় বিভিন্ন ক্লিনিক/হাসপাতালে আর গুনতে টাকা।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বেডে শুয়ে ফরিদুর রহমান জানায়, আমার দুই মেয়ে ও এক ছেলে এদের ভরন পোষণ আর আমার চিকিৎসায় যে পরিমান খরচ এতে করে আমার ছেলে মেয়ের পড়াশোনা করানো যেন স্বপ্ন।
তিনি আরও জানান, শুধু আমার জন্য না দেশে আমার মত যত রোগী আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, যেন দেশের প্রত্যাক জেলাতে এই রোগের জন্য একটি করে হাসপাতাল করে দেন।যেন স্বল্প খরচে আমাদের মত মধ্য বিত্ত পরিবার চিকিৎসা সেবা নিতে পারবে।
স/এষ্

