ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গুলশানে ৫০ কেজি গাঁজাসহ দু’ মাদককারবারি গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গুলশানে ৫০ কেজি গাঁজাসহ দু’ মাদককারবারি গ্রেফতার

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকা থেকে ৫০ কেজি অবৈধ গাঁজাসহ দু’ মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কাজী মোঃ সুজন ও শ্রীরাম চন্দ্র দাস। রোববার দিবাগত রাত ৯ টায় গুলশান থানার শাহজাদপুর এলাকায় মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগ।

ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে পিকআপযোগে গাঁজা নিয়ে রাজধানীর রামপুরার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার রাতে শাহজাদপুর তেহারী ঘর কাচ্চি ডাইন এর সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে মাদক ভর্তি পিকআপটি তাদের সামনে আসা মাত্র পুলিশের মাইক্রোবাস দিয়ে রাস্তায় ব্যারিকেড দিলে মাদক কারবারিরা টের পেয়ে পিকআপটি রেখে কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় কাজী মোঃ সুজন ও শ্রীরাম চন্দ্র নামে দু’ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তারা গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।
তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স/এষ্