ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চমক নিউজে সংবাদ প্রকাশের পর সখিপুরে দোকানীকে জরিমানা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

চমক নিউজে সংবাদ প্রকাশের পর সখিপুরে দোকানীকে জরিমানা

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল সখিপুরের বোয়ালী এলাকায় ভুল চিকিৎসায় ও মেয়াদোত্তীর্ণ ফিড খাওয়ানোর কারণে তিনটি ভড়িল গাভী মারা যায়। এ বিষয়ে ১১মে অনলাইন নিউজ পোর্টাল চমক নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বোয়ালী বাজারের আলফী এগ্রো ফিড এন্ড মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ গবাদি পশু খাদ্য পাওয়া যায়। দোকানের পরিচালক ফয়সাল আহমেদ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০এর ২০ ধারায় ওই দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে সখিপুর থানার পক্ষ থেকেও তদন্ত করা হয়। সখিপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, তদন্তে গিয়ে মেয়াদোত্তীর্ণ ভুসি পাওয়া গেছে, অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্