ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ১৫ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ১৫ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে ১৫ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন ফরিদপুরে ১৫ দিন ব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) আজ রবিবার (১৫ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম , জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এফবিসিসিআইয়ের সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর চেম্বারের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, মেলায় হস্তশিল্প, গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র, ঐতিহ্যবাহী ও কৃষি উপকরণ প্রদর্শনের লক্ষ্যে মোট ১৬১টি স্টল স্থাপন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে জসিম মেলা হবে যেকোনো বার থেকে জমজমাট ও আকর্ষণীয়।

কুমার নদীর তীরে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, ঐতিহ্যবাহী নৃত্য ও লোকগানের পরিবেশন করা হবে। এবারের মেলায় সার্কাসের ব্যবস্থা করা হয়েছে।

স/এষ্