আমি আপনাদের সন্তানের মতো রাসেল এমপি
শাহজাহান শোভন, টঙ্গী থেকে : আপনারা শিক্ষক । আমি আপনাদের সন্তানের মতো । রাসেল এমপি হয়ে মানুষের সেবা করে যেতে চাই। আমার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি আমাদের আপনাদের সেবায় আমৃত্যু কাজ করেছে। আজ আমার বাবা নেই ।
আমিও আমার বাবার মতো আপনাদের পাশে থাকবো সব সময়। গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক শিক্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গতকাল রবিবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স কলেজের প্রাঙ্গণে এ সভা হয়। টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বিএ, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মহি, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল ও টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।
স/এষ্

