ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের দু’ সদস্য গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৫, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের দু’ সদস্য গ্রেফতার

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের দু’ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোলাবাড়ি গ্রামের মোঃ আবু নোমান (২৮) ও মাদারীপুর জেলার কালকিনি থানার মহিষমারি গ্রামের সোহেল রানা (৩৭)।

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল জানতে পারে, অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে র‌্যাব-৩ এর একটি দল এবং বিটিআরসি এর প্রতিনিধিরা যৌথ ভাবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ অধিনায়ক কমান্ডিং অফিসার জানান, এসময় বিক্রয়কারীদের নিকট থেকে মোবাইল নেটওয়ার্ক জ্যামার ৪ টি, জ্যামার এন্টিনা ২৪ টি, এসি অ্যাডাপ্টর ৪ টি, পাওয়ার ক্যাবেল ৩ টি, মোবাইল নেটওয়ার্ক বুস্টার ৩ টি, বুস্টার এর আউটডোর এন্টিনা ৯ টি, বুস্টার এর ইনডোর এন্টিনা ২৬ টি, বুস্টার এর ক্যাবল ৩৭ টি, ল্যাপটপ ১ টি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছিল। তাদের নোমানের আইটি স্টল.কম.বিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজ রয়েছে। এছাড়া ধৃত সোহেল রানার সোআইএম বিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজ রয়েছে।

ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে তারা আইপি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির নিকট জ্যামার ও নেটওয়ার্ক বুস্টারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিক্রি করে থাকে। এই জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার টুজি, থ্রিজি এবং ফোরজি মোবাইল নেটওয়ার্ক এর কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম। তাদের ক্রেতা বিভিন্ন বহুতল ভবনের বাসিন্দা ও মসজিদ কর্তৃপক্ষ।

এছাড়াও বিভিন্ন অপরাধীরা অপরাধ করার উদ্দেশ্যে উচ্চ মূল্যে এইসব অবৈধ ডিভাইস ক্রয় করে থাকে।

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, বৈধ আমদানিকারক এর মাধ্যমে অধিক পরিবহন মূল্য পরিশোধ করে বৈধ মালামালের আড়ালে তারা এইসব অবৈধ যন্ত্রাংশ নিয়ে এসে অনলাইন ফ্ল্যাটফর্ম ব্যবহার করে উচ্চ মূল্যে বিক্রয় করে থাকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, এই চক্রটি বিগত দুই বছরে দুই শতাধিক জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করেছে। ধৃত সোহেল রানার বিরুদ্ধে চট্রগ্রাম ও খুলনা জেলায় দু’টি চেক জালিয়াতির মামলা রয়েছে।

বিটিআরসির অনুমোদন ব্যতিত এসকল যন্ত্র এবং যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় বাংলাদেশের আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ জানিয়ে তিনি বলেন, কোন অপরাধী নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে অপরাধ সংগঠিত করলে ভিকটিম আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে কোন মোবাইল নেটওয়ার্ক পাবেন না। এভাবে অপরাধীরা নিজেদের আড়াল করে নির্বিঘ্ন অপরাধ সংগঠিত করে পলায়ন করতে সক্ষম হবে।

র‍্যাব জানান, এছাড়াও কোন স্থানে জ্যামার থাকলে আশপাশের প্রচুর গ্রাহক নেটওয়ার্ক সংযোগ পায় না। অবৈধ বুস্টার বা রিপিটারও একই ধরনের সমস্যা সৃষ্টি করে। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক জ্যামার, জ্যামার এন্টিনা, মোবাইল নেটওয়ার্ক বুস্টার, বুস্টার এর আউটডোর এন্টিনা, বুস্টার এর ইনডোর এন্টিনা এবং বুস্টার এর ক্যাবলসহ এর যন্ত্রাংশসমূহ মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী ২০১০) এর লঙ্ঘন করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংবাদ সম্মলনে র‌্যাব-৩ এর উপ-পরিচালক মেজর রাহাত হারুন খান, লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আহমে্দ ও অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ এন্ড মিডিয়া) বীণা রানী দাস,বিটিআরসি’র প্রতিনিধিসহ র‌্যাবের অন্যান্য উধর্বতন কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।

স/এষ্