বোয়ালমারীতে আবাসন প্রকল্পের অফিস উদ্বোধন
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস উদ্বোধন হয়েছে। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় ফিতা কেটে অফিসটির উদ্বোধন করে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ব্যবসা প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হক, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন, বিএনপি নেতা সরোয়ার হোসেন চৌধুরী দুলু, পৌর শ্রমিকদলের সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বাবলু, পৌর কৃষকদলের আহবায়ক বজলুর রশিদ চাঁদ, যুবদল নেতা জহুর ইকবাল পিন্টু, মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, ডা. নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।
স/এষ্

