ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে মৌসুমের আম পাড়ার উৎসব শুরু, ৯০১ কোটি ৬৪ লাখ টাকা ব্যবসার সম্ভাবনা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে মৌসুমের আম পাড়ার উৎসব শুরু, ৯০১ কোটি ৬৪ লাখ টাকা ব্যবসার সম্ভাবনা

মঈন উদ্দীন: রাজশাহীতে চলতি মৌসুমে গুটিজাতের আম নামানো শুরুর মধ্য দিয়ে আম পাড়ার (ক্রয়-বিক্রয়) মহা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৩ মে) থেকে শুরু হয় গাছ থেকে আম নামানোর এই উৎসব। চলবে ২০ আগস্ট পর্যন্ত।

চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির আমবাগানে রয়েছে পরিপক্ক আম। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের এক সভায় বিভিন্ন জাতের আম নামানোর সময় নির্ধারণ করে দেয়া হয়। এরপর শুক্রবার গুটি জাতের আম নামানো শুরু হয়।

শুক্রবার বায়া বাজারে মনিরুলের নামে এক আমচাষী তারা নিজেদের বাগানের আম পাড়ার কাজ করছেন। তার সাথে কথা হলে তিনি জানান, আমাদের বাগানে ভালো জাতের পাশাপাশি কিছু গুটি জাতের আম আছে সেগুলো পেকে যাবে সেই সব আম গুলো নামিয়ে নিচ্ছি। এবং এসব আম নিজেদের খাবারের পাশাপাশি বাজারে বিক্রি করবে বলে জানান।

আম বাজারজাত করন বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত প্রশাসক মুহাম্মদ শরিফুল হক বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবারে আমের বাজারজাতকরণে কোনো ধরনের সমস্যা হবে না।

উল্লেখ্য, রাজশাহীতে এবার ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন (হেক্টরপ্রতি গড় ফলন ১১.৬০ মেট্রিকটন) আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৮০ টাকার আমের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

স/এষ্