রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত, যাত্রী আহত
এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পাঠাও চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।
নিহতের নাম হাফিজুর রহমান (২৬)। এঘটনার আহত আরোহীর নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে, কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত হাফিজুর বাগেরহাট জেলার মোল্লার হাট থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই মো, আব্দুল খান এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও হোটেলের মোড়ে ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকীন মিত্তাল তৌফিক জানান, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও মোড়ের ব্র্যাক-এশিয়ার সামনে দিয়ে পাঠাও মোটরসাইকেল চালক হাফিজুর যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা দেয়।
এসময় সে ওই গাড়ির নিচে চাপা পড়েন হাফিজুরসহ এক আরোহী গুরুতর আহত হন। পরে তাকে স্হানীয় লোকজন উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, রাতে হাফিজুর যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত ঘাতক গাড়িটিকে এখনও চিহ্নিত করা যায়নি।
ভিডিও ফোটেজ সংগ্রহ করে সেটি সনাক্তের চেষ্টাসহ এবিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/এষ্

