ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে ২ হাজার লিটার তৈল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে ২ হাজার লিটার তৈল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে সয়াবিন তৈল মজুদ, উচ্চ মুল্য নেয়া, সয়াবিনের সাথে অন্যন্যা পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তৈল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার (১১ই মে ) দুপুরে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তৈল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে ভিত্তিতে বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে রায়হান স্টোরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তৈল পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তৈল বিক্রি করা হয়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।

স/এষ্