ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে একই সময় ৩টি ভড়িল গাভীর মৃত্যু, মেয়াদহীন খাবারকে দায়ী করছে মালিক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে একই সময় ৩টি ভড়িল গাভীর মৃত্যু, মেয়াদহীন খাবারকে দায়ী করছে মালিক

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে ১৫মিনিটের ব্যবধানে একই মালিকের একসাথে পালন করা তিনটি ভড়িল(অন্তঃস্বত্তা)গাভী মারা গেছে এবং অসুস্থ হয়ে পড়েছে আরো একটি বাছুর।

মঙ্গলবার(১০মে)সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলার বোয়ালী মধ্যপাড়া (দক্ষিণ)এলাকায় ঘটে এ ঘটনা। গাভী তিনটির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। গাভীর শোকে মালিক পাগলপ্রায়।

জানা যায়,ভড়িল গাভী তিনটির জন্য বোয়ালী মধ্যপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে আজাহার বোয়ালী বাজারের আলফী এগ্রো ফিড এন্ড মেডিসিন নামক দোকান থেকে বিভিন্ন ধরনের ফিড,ঔষধ ও ভূষি নিয়ে যায়।

ওই দোকানের পরিচালক ফয়সাল আহাম্মেদ এর কথা মতো ভড়িল গাভী তিনটিকে মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ,ফিড খাওয়ানোর পনের মিনিটের মধ্যে তিনটি গাভীর মৃত্যু হয় এবং একটি গাভী মৃত্যুর সময় অর্ধেক প্রসবও করে।

গাভী তিনটির মালিক আজাহার কান্না জড়িত কন্ঠে বলেন, ওষুধের দোকানদার ফয়সালের ভুল চিকিৎসার কারনে আমার তিনটি ভড়িল গাভীর মৃত্যু হয়েছে এবং অপর একটি বাছুরের অবস্থাও খারাপ। আমি এর বিচার চাই।

অভিযুক্ত আলফী এগ্রো ফিড এন্ড মেডিসিন দোকান এর পরিচালক ফয়সাল আহাম্মেদ বলেন, আমি আমার দোকান থেকে গাভী তিনটিকে খাওয়ানোর জন্য সলিড ভূষি মিক্স প্লাস(মেয়াদ নেই), মিক্সার ভেইন,নাভা ডেক্স,গম এভিমিক্স প্রোটিন প্লাস ২কেজি, ভিটিসি প্রোভিও প্লাস/ক্যাল + ৫লিটার এসএমজি লিভ+১লিটার বিক্রি করেছি এবং খাওয়ানোর নিয়ম দেখিয়ে দিয়েছি,তবে কি কারনে গাভী তিনটির মৃত্যু হয়েছে তা জানি না।

এবিষয়ে সখিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির বলেন, মারা যাওয়া গাভী তিনটির স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে,ল্যাবের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

স/এষ্