ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএমপি পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিএমপি পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা

বরিশাল ব্যুরো ॥ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১০ মে) রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এবং জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত জানুয়ারীতে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত আইজিপি হিসেবে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

স/এস্