ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১০, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে অবস্থিত বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ৯ মে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় জাকজমকপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৃধা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম.এম. আলী আকবর। অতিথিবৃন্দ স্কুলের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।

এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন শেখ আফসার উদ্দিন, মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বোয়ালমারী গ্রাম ডা. কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডা. মো. সোলায়মান মোল্যা প্রমুখ। এছাড়া দুপুরে প্রেসক্লাব বোয়ালমারী’র গণমাধ্যম কর্মীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

রাতে বার্তা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় স্কুল প্রাঙ্গনে মঞ্চে ‘ফেসবুক’ নামে জনসচেতনতামূলক নাটক মঞ্চায়িত হয়। এলাকার হাজারো দর্শক নাটকটি উপভোগ করেন।

স/অ