বেলকুচিতে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ্য কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বেলকুচি শাখার উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক লিমিটেড বেলকুচি শাখায় এই সহায়তা প্রদান করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: জালাল উদ্দীন। এসময় জালাল উদ্দীন বলেন, ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির মাননীয় পরিচালক ও চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার স্যারের নির্দেশনায় এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মেহমুদ হোসেন স্যারের সার্বিক তত্বাবধানে আমরা এই অঞ্চলের অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করলাম।
আপনারা জানেন ন্যাশনাল ব্যাংক সব সময় অসহায় মানুষদের পাশে থাকে। বিভিন্ন দুর্যোগে আমাদের ব্যাংক ত্রান সহায়তা সহ হত দরিদ্রদের নানা সহায়তা প্রদান করে থাকে। ন্যাশনাল ব্যাংক সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
স/অ

