আদমদীঘিতে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুরে একটি চায়ের দোকান ঘড় থেকে মোতাহার হোসেন (৬৮) বছরের বৃদ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের আমির আলীর ছেলে মোতাহার হোসেন গত রোববার সন্ধায় তার নিজ দোকান ঘরে ভিতরে ঘড়ের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয় দেখতে পায়।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করেন।
এ বিষয়ে তদন্তকারী অফিসার থানা উপ-পরিদর্শক প্রদীপ কুমার বলেন, দোকানদার মোতাহার হোসেন দীর্ঘদিন অসুস্থ ও মানসিক ভারস্যানহীন হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

