ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ মে) বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মা দিবস উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার আব্দুর রাজ্জাক, প্রশিক্ষক আলমগীর হোসেন, ইশরাত জাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/অ