ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেয়েকে বিয়ে করতে না পারায় বাবাকে পেটালেন আ:লীগ নেতার ছেলে

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মেয়েকে বিয়ে করতে না পারায় বাবাকে পেটালেন আ:লীগ নেতার ছেলে

মঈন উদ্দীন: রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবুর বড় ছেলে সাকিব (২০) এর স্ত্রী থাকার পরও প্রতিবেশী এক কিশোরীকে (১৬) বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়ায় ওই মেয়ের বাবা ও প্রতিবেশীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী কড়াইতলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে শাহ আলমগীর (৩৭) ও মো. কালাম (৪০) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, ‘সাকিব বাবার প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার ভয়ে এলাকায় কেউ কিছুই করতে পারে না। সাকিব বিবাহিত, তার ঘরে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এমনকি তার স্ত্রীও অন্তঃস্বত্ত্বাও।

এরপরও সে আমার মেয়েকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল।’ তিনি আরও বলেন, ‘সাকিবের বিষয়ে কারো কাছে সাহায্য চাইলে সবাই পিছিয়ে যায়। আওয়ামী লীগ নেতার ছেলে সাকিবকে কিছু বললে সমস্যা হবে, তাই কেউ এগিয়ে আসতে সাহস পায় না। এমনকি তার বাবাকে এ বিষয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। এক প্রকার বাধ্য হয়েই পারিবারিক আলোচনা সাপেক্ষে ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দেই।

চাঁপাইনবাবগঞ্জ থেকে বরযাত্রী এসে বিয়ে করে মেয়েকে গাড়িতে উঠিয়ে দেই। এ সময় সাকিব ও তার দলবল এসে দেশীয় অস্ত্রসহ বরযাত্রীর গাড়িতে হামলা চালায়। মেয়েকে নিয়ে জামাইয়ের পরিবার কোনোরকম এলাকা ছেড়ে গেলেও সাকিব আমার বাড়িসহ আশেপাশের বাড়িতে হামলা চালায়।

হামলায় দোকান-পাট ভাঙচুরসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী চন্দ্রিমা থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ঘটনার সত্যতা স্বীকার করে চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল বাশার বলেন, আওয়ামী লীগ নেতার ছেলে সাকিব একটি মেয়েকে পছন্দ করতো। তাকে না জানিয়েই বিয়ে দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবার ও আশপাশের বাড়িঘরসহ দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি মামলা করেছেন।

স/এষ্