ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটের পাটগ্রামের সাংবাদিক সামিউল ইসলাম সানি আর নেই

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রামের সাংবাদিক সামিউল ইসলাম সানি আর নেই

লাভলু শেখ লালমনিরহাট থেকে : রোববার গভীর রাতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক পাটগ্রাম সামিউল ইসলাম সানি (৪২) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ১পুত্র, ১কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (৮ মে) দুপুর ২টা ১৫মিনিটে পাটগ্রাম হেলিপ্যাড মাঠে প্রথম ও পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ার ভিটা নিজ বাড়ীতে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুম সামিউল ইসলাম সানি-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স/এষ্