ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বিশ্ব মা দিবস পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২২ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিশ্ব মা দিবস পালিত

ফরিদপুর ব্যুরো প্রধান, আবু নাসের হুসাইন : ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল। মুক্ত আলোচনায় অংশ নেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের করা হয়।

স/এষ্