লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত ১ ঘন্টা সড়ক অবরোধ
লাভলু শেখ, লালমনিরহাট থেকে : আজ মঙ্গলবার ৩ মে দুপুর ১২ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও পাটগ্রাম সড়কে পথচারী ও প্রতিবন্ধী নুর আলম( ৩২) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক খোকন সরকার বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে দহগ্রাম এর দিকে যাচ্ছিল এসময় পথচারী প্রতিবন্ধী নুর আলম পাটগ্রাম – দহগ্রামের কুজার বাজার এলাকায় সড়ক পারাপার হওয়ার সময় দ্রুত বেগে আসা মোটরসাইকেলের ধাক্কা লেগে সে ঘটনা স্হলে নিহত হয়।নিহত নুর আলম ওই উপজেলার কুজার বাজার এলাকার মৃত্যু মহির উদ্দিন মিয়াজীর ছেলে।
তার মৃত্যুর ঘটনায় এলাকাবাসী দুপুর ১২ টা থেকে ১ টা পযন্ত ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরে পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চালক খোকন সরকার কে গুরুত্বর আহত অবস্হায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এ ভর্তি করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঈদ উল ফিতর এর নামাজের পর লালমনিরহাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে একটি মোটরসাইকেল এ ৩ জন করে যাএী উঠে বেপরোয়া ভাবে চলাচল করছেন। এ অবস্থায় জেলা পুলিশের অভিযান কামনা করেছেন সচেতনমহল।
স/এষ্

