ঢাকারবিবার , ১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে পুলিশকে জখম করার ঘটনায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে পুলিশকে জখম করার ঘটনায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশকে আঘাত করে গুরুতর জখম করা ও হুকুম দানের অপরাধে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ইউপি চেয়ারম্যানের নাম মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদ বাদি হয়ে এজাহারনামীয় ১৪৪ জনসহ অজ্ঞাতনামা ৮০০-১০০০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি, সালথার যদুনন্দি গ্রামের কাইয়ুম মোল্যা এবং বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৭ এপ্রিল বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তে ওই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সংঘর্ষস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পক্ষই পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে কর্তব্য বাধা দেয়।

এ ঘটনায় গত ২৮ এপ্রিল বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদ বাদি হয়ে রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়াসহ এজাহারনামীয় ১৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০০-১০০০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

মামলার অন্য আসামীরা হলেন- রূপাপাত গ্রামের হাফেজ হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (১৯), মমিন শেখের ছেলে ইমামুল শেখ (২৫), ফিরোজ শেখের ছেলে সাগর শেখ, সালথা উপজেলার যদুনন্দি গ্রামের কামরুজ্জামান কাইউম মোল্যা প্রমুখ। মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা এবং পুলিশকে কর্তব্য কাজে বাধা দান করাসহ খুন করার উদ্দেশ্যে পুলিশকে আঘাত করে গুরুতর জখম করা ও হুকুম দানের অপরাধে ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/১১৪ পেনাল কোড ধারায় এই মামলা হয়েছে।

স/এষ্