ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৩০, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া বাজুপাড়া গ্রামের হাঁসের খামারী আব্দুল মান্নান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল মান্নান উক্ত গ্রামের মৃত লাভু মিয়ার (মাতাব্বর) ছেলে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানান গেছে শুক্রবার (২৯ এপ্রিল) ৬টার দিকে বাড়ির পাশে নিজের হাঁসের খামারে কাজ করতে গিয়ে আব্দুলা মান্নান বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতমন।

স/বি