ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শার্শায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দিল ডিআইজি মনিরুজ্জামান

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৩০, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দিল ডিআইজি মনিরুজ্জামান

বেনাপোল অফিস : যশোরের বেনাপোলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখা।

শনিবার দুপুরে উপজেলার শার্শা ইউনিয়ন পরিষদ ও নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এন্টি টেরোরিজম ইউনিটের এডিশনাল ডিআইজি মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, শার্শা থানার উপ পরিদর্শক তারিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামছুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ডিআইজি মহোদয় মো: মনিরুজ্জামান এর মৃত মা বাবা আত্মীয় স্বজন সহ সকল মুমিন মুসলমানগণের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।