নেত্রকোনায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদরের পাঁচ কাহনিয়া পূর্ব পাড়া গ্রামের আশামনি (০৮) ও ইব্রাহিম ওরফে চাঁদ (১০) নামের দুই ভাই-বোন (ফুফাতো-মামাতো) ২৮ এপ্রিল বিকাল সাড়ে ০৩ টার দিকে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল বিকাল সাড়ে ০৩ টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের পাঁচ কাহনিয়া পূর্ব পাড়া গ্রামের শারমিন আক্তার, স্বামী-আজিজুল ইসলামের মেয়ে আশামনি (০৮) খেলার ছলে বাড়ির পার্শ্বে খালের ডুবায় জালি (জাল) দিয়ে মাছ ধরতে যায়।
একপর্যায়ে আশামনি ডুবার গভীর পানিতে চলে গেলে তার মামাতো ভাই ইব্রাহিম ওরফে চাঁদ (১০), আশামনিকে বাঁচানোর জন্য গভীর পানি থেকে উঠাইতে গিয়ে দু’জনই গভীর পানিতে তলিয়ে যায়।
ডুবার পার্শ্বে থাকা তাদের সহপাঠী ফারজানা (০৮) ঘটনা দেখে চিৎকার করে দৌঁড়ে বাড়িতে যায়। সংবাদ পেয়ে আশামনির মা শারমিন ও চাচা রফিকুল দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে গভীর পানির নিচ থেকে আশামনি ও চাঁদকে উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার আশামনি ও চাঁদকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা ও এসআই/মোঃ রফিকুল ইসলাম দ্রুত সদর হাসপাতালে ছুটে যান।
পুুলিশ সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান-শারমিন আক্তারের লিখিত সংবাদ পেয়ে দ্রুত ওসি তদন্ত সোহেল রানা ও এসআই/রফিকুল ইসলামকে সদর হাসপাতালে পাঠাই।
পুলিশ মৃতদ্বয়ের লাশের সূরতহাল করেন এবং সরেজমিনে প্রাথমিক তদন্ত করেন। পরে বিনা ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মৃত শিশুদ্বয়ের লাশ ময়না তদন্ত ছাড়াই বিধি মোতাবেক পরিবারের নিকট হস্তান্তর করি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত আশামনির মামাতো ভাই মৃত ইব্রাহিম ওরফে চাঁদ। শারমিনের ননাস নূরজাহানের ছেলে চাঁদ। আশামনি ও চাঁদ একই বাড়িতে বসবাস করতো এবং একে অপরের সহপাঠী ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স/এষ্

