ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা বিদ্যুৎ কর্মকর্তা

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৯, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ধামাচাপা দিতে লাখ টাকায় রফাদফা
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা বিদ্যুৎ কর্মকর্তা

 

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল : প্রবাসীর স্ত্রীর সঙ্গে কয়েক বছর যাবত পরকীয়ায় লিপ্ত, এরপর দিনের পর দিন অবৈধ মেলামেসায় আবদ্ধ। এভাবে পার করছেন কয়েক বছর।

সর্বশেষ স্থানীয় জনতার হাতে আপত্তিকর অবস্থায় ঐ প্রবাসীর ভাড়ার বাসায় হাতেনাতে ধরা পড়ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কাঠালিয়ার বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস। হাতেনাতে ধরা পড়ার পরও তাৎখনিক বিষয়টি ধামচাপা দিতে স্থানীয়দের মোটা অংকের টাকা দিয়ে রফাদফা করতে সক্ষম হয়েছে সুচতুর এই কর্মকর্তা।

তবে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায় বিষয়টি প্রথম সাধারন মানুষের মধ্যে জানাজানি হয়। এখান থেকে একের পর এক মুখে মুখে ছড়িয়ে পরে ঘটনাটি। বিষয়টি জানাজানি হলে কাঠালিয়ার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনসহ সর্বমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

গোটা উপজেলাবাসীর কাছে বিষয়টি এখন সমালোচনার টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এর আগে অর্থের লোভে পড়ে ঘটনাটি আড়ালের চেস্টা চালায় স্থানীয় অসাধু কয়েকজন ব্যাক্তি।

স্থানীয়দের দেওয়া তথ্য জানাগেছে, ওজোপাডিকো কাঠালিয়ার বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসের সাথে কাঠালিয়া উপজেলার ওই প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। প্রায় সময় তাকে (তাপস) ঐ প্রবাসীর ভাড়ার বাসায় আসা যাওয়া ও সময় কাটাতে দেখা যেতো। মাসের পর মাস এমন চলতে থাকায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।

গত (১৮ এপ্রিল) সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাপস ওই প্রবাসী স্ত্রীর বাসা (নিজস্ব বিউটি র্পালার) ঢুকে। এ সময় স্থানীয়দের মাঝে বিষয়টি প্রকাশ পেলে তাপসকে ঐ মহিলার ঘরের মধ্যে আটকে বাহির থেকে তালাবদ্ধ করে রাখা হয়। পরে তাপস কৌশালে বের হয়ে তাৎখনিক দুইলক্ষ টাকার বিনিময়ে ধামাচাপা দিয়ে দ্রুত ছটকে পড়ে।

এ বিষয়ে ঐ প্রবাসীর স্ত্রী যে ভাড়ার বাসায় থাকে তার মালিক মোঃ বদু মুন্সী বলেন, তাপস বাবুর পরিবারের সাথে ঐ মেয়েটির (প্রবাসীর স্ত্রী) ভালো সম্পার্ক ছিলো। ঘটনার দিন রাতে তিনি (তাপস) তার স্ত্রীর খোঁজে ঐ বাসায় যায় সেই সমায়ে স্থানীয় একদল যুবক টাকা আদায় করার জন্য তাপসকে ঐ ঘরে তালাবদ্ধ করে রাখে এবং তার কাছ থেকে টাকা আদায় করে।

তবে বিষয়টি সম্পূর্ন অস্বিকার করে তাপস কুমার বলেন, এই নামে আমি (প্রবাসীর স্ত্রী) কোনো মেয়েকে চিনি না। আমার সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে তিনি ফোনটি কেটে দেন।

এ বিষয়ে ওজোপাডিকো কাঠালিয়ার বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী দিপক মিস্ত্রী বলেন, সাংবাদিকদের কাছে বিষয়টি শুনছি। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স/এস্