ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৯, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একশো বোতল ফেন্সিডিলসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮-০৪-২২) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরির্দশক মো. মামুন ইসলাম এবং উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. আজিজের নেতৃত্বে একদল পুলিশ বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ কামারগ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় থাকা একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় দক্ষিণ কামারগ্রামের বিপ্লব মিয়ার ছেলে ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বাচ্চু মিয়ার ছেলে বুলবুল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৯.০৪.২২) দুপুরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আটককৃত ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বুলবুল আহমেদ এলাকায় চিহিৃত মাদক কারবারী এবং ছাত্রলীগ কর্মী। পুলিশ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করলেও দেনদরবার ও মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল বলেন, ওরা ছাত্রলীগের কোন কর্মীও না নেতাও না। ছাত্রলীগের পদপদবী চেয়ে কোন আবেদন করেনি। ওরা ছাত্রও নয়।

এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামকে তার বক্তব্য জানার জন্য তার ব্যক্তিগত মোবাইলে (০১৭৭২-১৫৬০০৩) বার বার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

স/এষ্