বদলগাছীর কোলা ইউপিতে ভিজিএফের চাল বিতরণ
বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বদলগাছীর কোলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ২০১৯টি অসহায়-দুঃস্থ অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গত (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে কোলা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন ৫নং কোলা ইউপির চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন।
সুষ্ঠু ও সুন্দর ভাবে কোলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম রয়েল, হেদায়েতুল ইসলাম,হারুনুর রশীদ, জালাল হোসেন, চঞ্চল, সোহেল, ওমর ফারুক, সংরক্ষিত আসনের ইউপি সদস্যাসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মাষ্টার।
এসময় চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, অসহায় দুঃস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে সে ব্যাপারে সরকার সচেতন। এজন্যই সরকার অসহায় পরিবারগুলোকে ভিজিএফের আওতায় চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে এই অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে। এছাড়াও তিনি বলেন,আমি
ব্যক্তিগত অর্থ দিয়ে ২০০জনের অধিক অসহায় দুস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছি।

