বদলগাছীতে ইউপি সদস্য রহেদ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সিএমবির মোড়ে ৫নং ওয়ার্ডের মেম্বার এর কার্যালয়ে চাল বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মিনহাজুল ইসলাম রহেদ। এসময় স্থানীয় মেম্বারের নিজস্ব অর্থায়নে ২৫০জন অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ১৩শ কেজি চাল বিতরণ করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রহেদ ।
এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ। ঈদের আগে উপহার স্বরূপ এই চাল পেয়ে খুশি অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের সাধারন সরল মনা ব্যক্তিরা।
মিনহাজুল ইসলাম রহেদ মেম্বার বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। জনগনের পাশে ছিলাম পাশে আছি এবং ভবিষ্যৎ এ তাদের সুখে দুঃখে পাশে থাকবো।
পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে পাহাড়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অসহায় দুস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে আমার পক্ষ থেকে সামান্য উপহার স্বরূপ চাল বিতরণ করেছি।
স/এষ্

