ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুর মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

শেখ রাজীব হাসান, গাজীপুর: টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল শেষে বিশাল আনন্দ মিছিল টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মশিউর রহমান সরকার বাবু’কে দায়িত্ব দেওয়ায় গাজীপুর মহানগরীর সকল ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাবেত হয়। এসময় আনন্দে উচ্ছ্বাসিত ছাত্রলীগ নেতা কর্মীরা একে একে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যার আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্যারসহ সকল শহীদদের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গাজীপুরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা আমার অভিবাবক যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ভাই ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় মতিউর রহমান মতি চাচাকে।

যিনি সব সময় মাথার উপর ছায়া হয়ে আমাদের আগলে রেখেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ও দোয়া চাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের নিকট।

আমি আশাবাদি প্রিয় ভাইদের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক সাফল্য বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে গাজীপুর মহানগর ছাত্রলীগ বিশেষ ভুমিকা পালন করবে। গাজীপুর মহানগর ছাত্রলীগে কোন মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংযের সদস্যদের ঠাই হবে না।

এসময় মশিউর রহমান সরকার বাবু গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমত উল্লাহ খান, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা নাজমা হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জসিম মাতবর, জাকির হোসেন, কাউন্সিলর প্রার্থী হাজী হাসান উদ্দিন, হাজী বাবলু, অত্যান্ত আস্থাভাজন মোঃ আসাদ সিকদার, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, শাহাজাদা সেলিম লিটন, দ্বীন মোহাম্মদ নীরব, আল আমিন, রোমান দেওয়ান, বিপ্লব সরদারসহ আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ।

স/এষ্