ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে নোহালীচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৬, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে নোহালীচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নের শেষ সীমানায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত নোহালীচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ বিদ্যালয়টি সরকারী হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০১৯-২০খ্রি. শ্রেণি কক্ষ সম্প্রারণের জন্য একটি একতলা বিল্ডিং বরাদ্ধ দেওয়া হয়। যার বরাদ্ধকৃত অর্থের পরিমাণ ৫৬ লাখ ২ হাজার ৭শত ৯০ টাকা।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশন। বরাদ্ধকৃত অর্থের ১৮% কমে (লেছে) ৪৫লাখ ৯৫ হাজার টাকায় বিল্ডিংটির কাজ করেন হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ খালেকুজ্জামান এবং নির্মাণ কাজের তদারকীর দায়িত্বে ছিলেন উপসহকারী প্রকৌশলী মোঃ আঃ জলিল মিয়া।

বিল্ডিং এর কাজটি সদ্য সমাপ্ত করা হয়েছে। এখনই বিল্ডিংএর ছাদ দিয়ে বৃষ্টির পানি ঝড়ছে। নিম্ন মানের কাজের কারণে নতুন বিল্ডিং এর আস্তর খসে পড়ছে এবং পানি চোয়াচ্ছে। এমনকি দেয়ালের বিভিন্ন স্থানে চির-ফাটল দেখা দিয়েছে।

নোহালীচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ.রউফ বলেন, নিম্ন মানের কাজের কথা বললে ক্ষমতাসিন দলের পাওয়ার দেখিয়ে উপসহকারী প্রকৌশলী মোঃ আঃ জলিল মিয়া ও ঠিকাদার খালেকুজ্জামান আমাকে ধমকিয়েছেন।

উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, আমি যোগদান করার পুর্বেই কাজটি সম্পন্ন করা হয়েছে- এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী মোঃ আঃ জলিল মিয়া ভাল বলতে পারবেন।

ঠিকাদার খালেকুজ্জামান বলেন, সবাইকে ম্যানেজ করেই বিল্ডিংটি সম্পন্ন করা হয়েছে।

উপসহকারী প্রকৌশলী মোঃ আঃ জলিল মিয়া বলেন, উপজেলা প্রকৌশলী স্যারসহ আমি ঐ বিদ্যালয়ে গিয়ে বিল্ডিংটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এলাকাবাসীর অভিযোগ নির্মাণকৃত বিল্ডিংটির তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মোঃ আঃ জলিল মিয়া অজ্ঞাত কারণে নিয়মিত তদারকি করেননি।

স/এস্