ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে কাউন্সিলরের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি সড়ক অবরোধ

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৪, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে কাউন্সিলরের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো ॥ বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ওয়ার্ডের বাসিন্দারা। বরিশাল সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করছেন করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে হিসেবে কাউন্সিলর বিপ্লব তার অনুসারীদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রোববার (২৪ এপ্রিল) বিকাল ৩টা থেকে বিভাগীয় গণগ্রন্থাগারের সামনে ২০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে সড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় করর্পোরেশনের ময়লার গাড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে এর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী কাউন্সিলর বিপ্লবসহ বিসিসির ১০ কাউন্সিলর ও তাদের অনুসারীরা।

সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদ্রাসায় ডেকে নেয়। এরপর আটকে আমাকে মারধর করে কারন আমি তাকে না বলে প্ল্যান চেক করতে গেছি তা জিজ্ঞেস করে। খবর পেয়ে অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করেন। বিক্ষুব্ধ স্টাফরা এরপর কাউন্সিলর বিপ্লবের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে সেটা আমিই জানি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সাদিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউন্সিলর নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।

এদিকে মহাসড়ক আটবে বিক্ষোভ করায় দূরপাল্লার যাত্রীদের বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। বিক্ষোভকারীরা অটোরিকশা ঘুরিয়ে দিলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিয়া সড়কের সামনে থেকে রুপাতলী পর্যন্ত এখন হেঁটে যেতে হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, দুইপক্ষ দুইটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

স/এষ্