ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে এইচ.সি.জি ইকো ক্যান্সার হাসপাতালের ইফতার মাহফিল

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৪, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে এইচ.সি.জি ইকো ক্যান্সার হাসপাতালের ইফতার মাহফিল

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এইচ.সি.জি ইকো ক্যান্সার হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল রবিবার বোয়ালমারী কলেজ রোডস্থ সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি’র) কার্যলয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিসির পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান কচি।

হাসপাতলটির ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী মো. নিজামউদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি এমএম আসাদুজ্জামান মিন্টু, হাসপাতালটির ইন্টারন্যাশনাল মার্কেট শাখার সহকারি ম্যানেজার বিপুল বিশ্বাস, এসডিসির কর্মকর্তা খন্দাকর নজরুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, আ’লীগ নেতা মাসুদুর রহমান প্রমূখ।

হাসপাতালটির ইন্টারন্যাশনাল মার্কেট শাখার সহকারি ম্যানেজার বিপুল বিশ্বাস জানান, এইচ.সি.জি ইকো ক্যান্সার হাসপাতাল উপ-মহাদেশের ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমরাই স্বল্প খরচে উন্নত বিশ্বের অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা সেবা সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছি। সঠিক সময়ে চিকিৎসা নিলে ক্যান্সারকেও জয় করা সম্ভব।

অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

স/এষ্