লালমনিরহাটে ভিজিএফ এর আওতায় চাল বিতরন
লাভলু শেখ লালমনিরহাট থেকে : লালমনিরহাটে ভিজিএফ এর আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। রোববার ২৪ এপ্রিল সকালে লালমনিরহাট জেলা সদরের ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি/ পরিবারের জন্য ভিজিএফ এর আওতায় খাদ্যশস্য (চাল) বিতরন করা হয়।
চাল সহায়তা প্রদান করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি, সচিব সাইফুল ইসলাম মন্ডল ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদানের আওতায় বড়বাড়ী ইউপিতে বরাদ্দকৃত মোট ৩হাজার ৬শত ৬৮টি উপকারভোগী দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি/ পরিবারের জন্য ১০কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
স/এষ্

