ঢাকাশুক্রবার , ২২ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গ্লোবাল টিভির এমডির জন্মদিন উপলক্ষে খুলনায় দোয়া ও ইফতার

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২২, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

গ্লোবাল টিভির এমডির জন্মদিন উপলক্ষে খুলনায় দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিনিধি: গ্লোবাল টিভির ব্যবস্থাপনা পরিচালক এর জন্মদিন উপলক্ষে খুলনা বিভাগীয় অফিসে সকল প্রতিনিধি ও এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে খুলনা বিভাগীয় অফিসে গ্লোবাল টেলিভিশনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত হতে শুরু করে।

শুক্রবার খুলনা বিভাগীয় অফিসে নানা আয়োজনের মধ্যে দিয়ে গ্লোবাল টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ কিরণ এমপির জন্মদিন উদযাপন করা হয়। খুলনা বিভাগীয় প্রতিনিধি আনিছুর রহমান কবির এর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গ্লোবাল টিভির অ্যাসাইনমেন্ট এডিটর আনিসুর রহমান সাব্বির।

এসময় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রকিব হোসেন, নড়াইল প্রতিনিধি এম এম ওমর ফারুক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা, বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, খুলনার চিত্র সাংবাদিক শেখ রাসেল, শামিম ও সিয়াম।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল হেরা জামে মসজিদের পেশ ইমাম মো. আতিকুল ইসলাম।

স/এষ্