সখিপুরে উপজেলা যুবলীগের ইফতার বিতরণ
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সজীব আহমেদের অর্থায়নে উপজেলার ছিন্নমূল এতিম ও অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সখিপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম এ সবুর এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদের সঞ্চালনায় ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুরের সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
উপজেলা যুবলীগের ইফতার বিতরণে বিশেষ অতিথি হিসেবে এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ মামুন, সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সহ-সম্পাদক মোরশেদ মজনু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শিকদার সালাউদ্দিন নাজমুল, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ বাবুল, রাজু আহমেদ, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান, উজ্জল হোসেন,মিরন, তারেক সিরাজসহ উপজেলা আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল এতিম ও অসহায় দুস্থ ব্যক্তিগণ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ উপস্থিত প্রায় পাঁচ শতাধিক অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
স/এষ্

