ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে এক খুনের তদন্তে গিয়ে আরেক খুনের সন্ধান

admin
এপ্রিল ২১, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে এক খুনের তদন্তে গিয়ে আরেক খুনের সন্ধান

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে এক খুনের তদন্ত করতে গিয়ে আরেক খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্কুলছাত্র হত্যার আসামি গ্রেফতারের পরে আরও একটি খুনের কথা জানতে পারল পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২টায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, গত ১ এপ্রিল অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাসকে খুন করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।

সেই খুনের মামলার আসামিদের গ্রেফতার করে পুলিশ জানতে পারে, ওইদিনই নাইম নামে আরও একজনকে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নেয় তারা। দুই খুনের ঘটনায় আপন দুই ভাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ (১৯), আশিক শেখ (১৬) ও একই গ্রামের কাশেম মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩)।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তায় নাইমের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা দুটি হত্যাকাণ্ডের কথাই স্বীকার করেছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, সাব্বির হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। প্রথমে ক্লুলেস ওই মামলার আসামিদের শনাক্ত করা হয়। পরে গত ২০ এপ্রিল পুলিশ জানতে পারে আসামিরা একটি ইজিবাইক বিক্রির উদ্দেশে গজারিয়া বাজার এলাকায় অবস্থান করছে। অভিযান চালিয়ে সেখান থেকে তাদের ইজিবাইকসহ গ্রেফতার করা হয়।

স/এষ্