ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহী মহানগরীতে তরুণী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২১, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মহানগরীতে তরুণী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

মঈন উদ্দীন: প্রেমের টানে বরিশাল জেলা থেকে রাজশাহীতে বিয়ে করতে এসে ধর্ষণের শিকার তরুণীর (১৭) মামলায় ধর্ষক প্রেমিক ডায়মন্ডকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ধর্ষিতা তরুণী বরিশাল জেলার আগলঝার থানার দতেরাবাদ গ্রামের বাসিন্দা।

বুধবার দিবাগত রাত ১টা দিকে মহানগরীর মতিহার থানাধিন ডাসমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের একটি অভিযানিক দল।

গ্রেফতার ধর্ষক মোঃ আল-আমিন অরফে মিন্টু অরফে ডায়মন্ড (৩৫),কাটাখালী থানাধিন শ্যামপুর মধ্যপাড়া গ্রামের মৃত: বাদশা আলীর ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টায় মতিহার থানায় ধর্ষক প্রেমিককে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ৮মাস আগে মোবাইল ফোনে পরিচয়। এরপর প্রেম। সেই প্রেমের দাবি নিয়ে (১০ এপ্রিল ২০২২) প্রেমিক ডয়মন্ড প্রেমিকাকে মুঠোফোনে জানায়, তুমি রাজশাহী এসো আমি তোমাকে বিয়ে করবো। তার কথায় সরল বিশ্বাসে বাড়ি ছেড়ে পালিয়ে বরিশাল জেলার বাটাজোড় বাসস্ট্যান্ডে গিয়ে আকিব নামের একটি যাত্রিবাহী বাসে চেপে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় তরুণী।

ওই দিনই দিবাগত রাত ১টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীণ চৌদ্দপাই এলাকায় এসে বাস থেকে নামে তরুণী। সেখানে আগে থেকেই মোাটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলো প্রেমিক আল-আমিন অরফে মিন্টু অরফে ডায়মন্ড। এ সময় সে তরুণীকে মোটরসাইকেলে তুলে নেয়।

ওই সময় তার সাথের দুই সহযোগী মোঃ হোসেন (২৫) ও তানজিদ (২৮) তাদের একটি মোটরসাইকেল নিয়ে পেছনে পেছেনে যায়। পরে তারা একটি নির্জন স্থানে গিয়ে তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক ডায়মন্ড।

পরে সে ও তার সহযোগীরা তরুণীর কাছে থাকা নগদ ২২ হাজার টাকা, ১৮ হাজার টাকা মূলের একটি স্বর্নের কানের ঝুমকা এবং ৩০ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। এরপর তরুণীর কান্নাকাটি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি বিভাগের ৪১নং ওয়ার্ডে ভর্তি করেন।

এরপর সোমবার (১৮ এপ্রিল ২০২২) দুপুরে তরুণীকে ওসিসি থেকে ছুটি দেয় কর্তব্যরত চিকিৎসক। এদিন দুপুরে মতিহার থানায় এসে প্রেমিককে প্রধান আসামী করে অপরদুইজন সহযোগীর বিরুদ্ধে একটি ছিনতাই ও ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। এরপর পুলিশের পাশাপাশি র‌্যাব-৫, ছায়া তদন্ত শুরু করেন এবং আসামী গ্রেফতারে অভিযানে শুরু করে।

অবশেষে বুধবার দিবাগত রাত ১টায় গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালি থানাধিন শ্যামপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে ধর্ষক প্রেমিককে গ্রেফতার করা হয়।

স/এষ্