সখিপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে মুক্তিবাহিনী গঠন এর ৫১ তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সখিপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সখিপুর উপজেলা শাখার সভাপতি হারুন আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুরের সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
উপস্থিত অথিতিবৃন্দ এ সময় মুক্তিযুদ্ধের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। দেশ ও জনস্বার্থে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে এ সময় সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন,উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলিম মাহমুদ,সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এসএম আমজাদ হোসেন,এমও গণি,প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক পৌর কমান্ডার এসএমএ মোতালেব এবং বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমাস আজাদসহ অন্যান্য বীর মুক্তিযুদ্ধাগণ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ উপস্থিত প্রায় তিন শতাধিক অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
স/এষ্

