চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বরিশাল ব্যুরো ॥ বরিশালের কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের টানা তিন বারের সফল চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জানা যায়, ইউনিয়নের কৈখালী গ্রামের হাওলাদার বাড়ি সরকারী খালটি দখল করে ঐ গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মোঃ মিলন একটি ঘর উত্তোলন করে। সম্প্রতি খালটি খননের জন্য বিএডিসি টেন্ডার হয়। বিএডিসি কর্তৃক খাল খননের উদ্বোধনের দিন মাহমুদ হোসেন রিপন মিলন কে ঘরটি সরিয়ে নিতে বলে।
তিনি ঘরটি সরিয়ে নেওয়ার জন্য কিছু দিন সময় চাইলে তাকে সময় দেওয়া হয়। কয়েক দিন পরে তিনি ঘরটি না সরিয়ে খালের যায়গা দখলে রাখার জন্য ঐ জমি নিজের বলে দাবি করে।
পরে স্থানীয় এক সংবাদকর্মীকে দিয়ে গত শনিবার (১৬ এপ্রিল) মোঃ মাহমুদ হোসেন রিপনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে মাহমুদ হোসেন রিপনের আপত্তিকর একটি ফোন রেকর্ড নানা ভাবে এডিটিং করে জোড়াতালি দিয়ে ঐ সংবাদকর্মী তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করে। এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে চেয়ারম্যানের মানহানী হয়।
উক্ত সংবাদটির তিব্র নিন্দা জানিয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, ‘‘কতিপয় সংবাদকর্মী কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্য এসব ন্যাক্কারজনক অপ-প্রচার চালাচ্ছে। কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে।
কোন অভিযোগের খোজ খবর না নিয়ে কুচক্রীদের লোভে পড়ে ফেইসবুকে প্রকাশ করে। আমি ঐ পেইজের এডমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, সবচেয়ে বড় তিক্ততা যখন ভালো কোনো উদ্যোগ কিংবা মানুষের জন্য ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু মানুষের কারনে করতে না পারা। আর তা শুধু তিক্ততাই নয়, বড় কষ্টেরও বটে।
মানুষের জন্য কাজ করা পৃথিবীর সবচেয়ে ভালো কাজ। সরকারের সহযোগীতায় এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগিতা করা। আমার জন্ম মানুষের কল্যানের জন্য। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় কাজ করে যাব এবং বঙ্গবন্ধু কন্যা মনাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন এমডিজি,এসডিজি অর্জনে নিরলশ চেষ্টা করে শৌলজালিয়া ইউনিয়নকে বাংলাদেশের অনুকরনীয় ইউনিয়ন গড়ব এ প্রত্যাশা আমার।’’
এদিকে জনপ্রিয় এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্য সংবাদ প্রকাশ করায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা সংবাদটির নিন্দা জানিয়ে বলেন, মাহমুদ হোসেন রিপনকে খুব কাছ থেকে দেখেছি যেমন পরিশ্রমী তেমনী তার ধৈর্য্যশক্তি।
তিনি সব সময় সাধারন মানুষের হয়ে কাজ করে। মহামারীর সময়ে মানুষের কাছে কাছে সেবা পৌছে দেয়। ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ইতিমধ্যে শৌলজালিয়া ইউনিয়নের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে। ফলে ওই এলাকার অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসছে।
স/এষ্

