পাইকগাছায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থানা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা উপজেলার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোঃ ফজুজুল হক। পুরাইকাটী বিলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড,মোঃ শাহাজান কবির।
বিশেষ অতিথি ছিলেন,সিএসও এবং প্রধান মৃত্তিকা বিভাগ ড, আমিনুল ইসলাম,ড, তাহমিদ হোসেন আনছারি,ড, মনিরুজ্জামান,আনোয়ার ইকবাল মন্টু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম,প্রেসক্লাবের সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ,কৃষক আব্দুস সবুর মোড়ল,দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো-২০২১-২২ মওসুমে পতিত জমিতেলবণসহণশীল ব্রি ধান ৬৭ জাতের ব্লক প্রদর্শনীর উপর বক্তারা বক্তব্য রাখেন।
স/এষ্

