ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৯, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু নাসের হুসাইন, সালথা: নানা আয়োজনের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

“কৃষক বাঁচাও, দেশ বাচাও” এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির সালথা উপজেলা শাখার আয়োজনে হাজারো কৃষক ও কৃষক নেতাদের উপস্থিতিতে ব্যাপক উদ্দীপণার মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সালথা উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সালথা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষন করে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সংগঠনটির সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সংগঠনটির সাধারন সম্পাদক আমিন খন্দকার সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ।

এরআগে ভোর ৬টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীবৃন্দ উপজেলা সদরে এসে জড়ো হতে থাকে। এরপর শুরু হয় দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি।

স/এষ্