ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দু’ ব্যক্তি নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৮, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দু’ ব্যক্তি নিহত

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর রামপুরা থানার বনশ্রী ও যাত্রাবাড়ি থানার ধোলাইপাড়ে পৃথক দুর্ঘটনায় দু’ ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নুর আলম (৪৫) ও আকাশ (২২)। এদের মধ্যে নূর আলম পেশায় নির্মাণ শ্রমিক এবং আকাশ লেগুনা গাড়ির হেলপার বলে জানা গেছে।

নিহত নুর আলম বাগেরহাট জেলার শরণখোলা থানার আব্দুস সালাম পুত্র। বর্তমানে সে খিলগাঁও ভুইয়াপাড়া এলাকায় থাকতেন। এছাড়া মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার পদ্মারচর গ্রামের শামসুদ্দিন মজনু পুএ আকাশ। বর্তমানে যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকতো সে।

আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো.বাচ্চু মিয়া তাদের দু’ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সোমবার ভোরে ও সকালে রামপুরা থানার বনশ্রী ও যাত্রাবাড়ি থানার ধোলাইপাড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দু’ জনকে স্হানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতের নূর আলমের সহকর্মী জসিম হাওলাদার জানান, আজ সকাল ৮ টার পরে তারা রামপুরা থানার বনশ্রী জি ব্লক, ৪ নম্বর রোড একটি নির্মাণাধীন তিন তলা ভবনে ঢালাইয়ের কাজ করছিলেন।

সোমবার সকালে মিক্সার মেশিনের ওপরে দাঁড়িয়ে কাজ করছিলেন নুর আলম। তখন মালামাল ওঠানোর ক্রেনের দড়ি ছিড়ে তার ওপরে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুল হক জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ি থানার ধোলাইপার কবরস্থান রোড মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের হিসেবে আকাশ (২২) নামে এক লেগুনা গাড়ির হেলপারকে রাস্তায় ছুরিকাঘাত করা হয়।

এসময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে আজ সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকাশের ভাই মো. শাওন জানায়, নিহত আকাশ তার পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ রাখত না। সে লেগুনা স্ট্যান্ডেই বেশিরভাগ থাকতো। কোন কোন সময় লেগুনা চালাইতো, আবার হেলপারিও করত। মেহেদি হাসান বাট্টি নামে এক যু্বক তাকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অপরাধীদের গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এদিকে, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এবিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

স/এষ্